হজ, উমরাহ ও ট্রাভেল এজেন্সির জন্য

আপনার ট্রাভেল এজেন্সির নিজের ওয়েবসাইট, একদম বিনামূল্যে!

সেটআপ খরচ ০ টাকা। মাসিক ফি ০ টাকা। আজীবন ব্যবহার করুন।

.managedly.app
  • কোনো Subscription Fee নেই
  • কোনো মেয়াদ নেই
  • Developer লাগবে না

যাত্রীর মোবাইলে আপনার পুরো এজেন্সি

প্যাকেজ, ছবি, রিভিউ আর যোগাযোগ, যাত্রী সব দেখবেন এক জায়গায়। ওয়েবসাইট মোবাইল আর কম্পিউটার দুটোতেই ঠিকঠাক দেখায়।

আপনার ব্র্যান্ডের রঙে কেমন দেখাবে? একটি রং বেছে দেখুন।

রেজিস্ট্রেশনের সময় রং জানালে ওয়েবসাইট সেই রঙেই তৈরি হবে।

নিজের নামে ঠিকানা

youragency.managedly.app-এর মতো আপনার এজেন্সির নামে একটি ঠিকানা। Visiting Card, Facebook Page আর বিজ্ঞাপনে দিন, যাত্রী সরাসরি আপনার ওয়েবসাইটে আসবেন।

আপনার লোগো, আপনার রং

পুরো ওয়েবসাইট সাজানো থাকে আপনার এজেন্সির লোগো আর ব্র্যান্ডের রঙে। দুটোই পরে যেকোনো সময় Admin Panel থেকে নিজে বদলাতে পারবেন।

সব প্যাকেজ এক জায়গায়

হজ, উমরাহ ও অন্যান্য প্যাকেজ দাম, মেয়াদ আর কী কী থাকছে সহ গুছিয়ে দেখান। আপনার অন্যান্য সেবার তালিকাও থাকে।

এক চাপে WhatsApp ও Call

আগ্রহী যাত্রী এক চাপেই আপনাকে Call বা WhatsApp করতে পারবেন। কোনো প্যাকেজ থেকে WhatsApp করলে সেই প্যাকেজের নাম মেসেজে আগে থেকেই লেখা থাকে।

পরিচয় দেখে আস্থা

এজেন্সির পরিচিতি, আপনার টিম, অফিস ও যাত্রার ছবি আর আগের যাত্রীদের রিভিউ দেখে নতুন যাত্রী আপনার ওপর ভরসা পাবেন।

নিজেই বদলান, যখন খুশি

লেখা, ছবি, প্যাকেজ আর Banner Admin Panel থেকে নিজেই বদলান। কোন অংশ ওয়েবসাইটে দেখাবে আর কোনটা লুকাবেন, তাও আপনার হাতে।

তিন ধাপে আপনার ওয়েবসাইট

রেজিস্ট্রেশন থেকে চালু ওয়েবসাইট, সাধারণত 1 কর্মদিবসে।

  1. রেজিস্ট্রেশন করুনএজেন্সির নাম, পছন্দের ঠিকানা, মোবাইল নম্বর, ইমেইল আর পাসওয়ার্ড দিন। মোবাইলে আসা কোড দিলেই Management Software চালু, তখনই লগইন করে কাজ শুরু করুন।
  2. আমরা ওয়েবসাইট চালু করে দিইতথ্য মিলিয়ে আমরা ওয়েবসাইট চালু করি, শুরুর লেখা আর ছবি দিয়ে সাজিয়ে।
  3. নিজের মতো সাজানশুরুর প্যাকেজ, রিভিউ আর লেখার জায়গায় আপনার নিজের তথ্য বসান। যত দিন খুশি চালান, কোনো খরচ ছাড়া।

হিসাব

প্রতিটি লেনদেনের হিসাব, এক জায়গায়

Booking, টাকা জমা, ফেরত আর অফিসের খরচ একবার এন্ট্রি করুন। তা থেকেই যাত্রী ও Agent-এর খাতা, Supplier-এর দেনা, Cash Book আর লাভ-ক্ষতি তৈরি হয়ে যায়।

  • প্রতিটি Booking-এর লাভGroup-এর Hotel, খাবার আর Transport খরচ যাত্রীদের মধ্যে ভাগ হয়। তাই আপনার দেওয়া খরচ থেকেই প্রতিটি Booking আর Group-এর লাভ আলাদা দেখা যায়।
  • Voucher মোছা যায় নাভুল হলে কারণ লিখে Void করতে হয়। কে, কখন আর কেন Void করেছেন, সব লেখা থাকে।
  • প্রতিটি Account-এর আলাদা হিসাবCash, bKash, Nagad আর Bank, প্রতিটির আলাদা Cash Book। কোন টাকা কোথায় আছে, এক নজরে দেখুন।

যাত্রীর পরিবারের পাতা

যাত্রীর খবর পাবে পরিবার, অফিসে কমবে ফোন

প্রতিটি যাত্রী পান একটি যাত্রী কোড। এই কোড দিয়ে পরিবার আপনার ওয়েবসাইটেই দেখেন Group-এর খবর, Hotel, Visa-র অবস্থা আর ফেরার তারিখ, কোনো লগইন ছাড়া।

  • Group-এর খবর: অফিস বা Group Leader একবার খবর দিলে Group-এর সব পরিবার দেখতে পান
  • সৌদি আরব থেকে খবর: Leader লগইন ছাড়াই মোবাইলে একটা Link খুলে খবর দেন
  • কোড পৌঁছায় SMS-এ: Booking নিশ্চিত হওয়ার SMS-এই যাত্রী কোডের Link থাকে
  • জমা আর বাকি: কত জমা হয়েছে আর কত বাকি, পরিবার নিজেই দেখতে পান

শুরু করুন ৳0-তে। দরকার হলে তবেই plan বদলান।

Free plan কোনো Trial নয়, এর কোনো নির্দিষ্ট মেয়াদ নেই। আপনার ব্যবসার প্রয়োজন অনুযায়ী বিনামূল্যে ব্যবহার করুন। আরও বেশি বিক্রি, অতিরিক্ত Staff বা নিজস্ব Domain প্রয়োজন হলে তখন Basic বা Pro-তে Upgrade করুন।

Free

৳ 0কোনো মেয়াদ নেই

আপনার এজেন্সির ওয়েবসাইট আর ব্যবসা চালানোর মূল Software, বিনামূল্যে।

বিনামূল্যে ওয়েবসাইট তৈরি করুন
  • নিজের এজেন্সির ওয়েবসাইট
  • Booking ও Group
  • যাত্রী, Hotel ও Room
  • হিসাব, Money Receipt ও Cash Book
  • হজ প্রাক-নিবন্ধন ও নিবন্ধন
  • Ticket, Visa ও Service
  • Staff-এর বেতনের হিসাব
  • যাত্রীর পরিবারের পাতা

Basic

৳ 800/ মাস

ব্যবসা বাড়ছে? বেশি বিক্রি, বেশি Staff আর নিজস্ব Domain।

Free-এর সবকিছু, সাথে:

  • 300টা বিক্রি পর্যন্ত
  • Admin সহ 3 জন User
  • নিজস্ব Domain (যেমন youragency.com)
Basic নিয়ে কথা বলুন রেজিস্ট্রেশন Free-তে, পরে যেকোনো দিন Basic।

Pro

৳ 2,000/ মাস

বড় এজেন্সির জন্য, বিক্রি আর User-এর কোনো সীমা নেই।

Basic-এর সবকিছু, সাথে:

  • সীমাহীন বিক্রি
  • সীমাহীন User
  • প্রতি মাসে 30টা AI Facebook Post
Pro নিয়ে কথা বলুন রেজিস্ট্রেশন Free-তে, পরে যেকোনো দিন Pro।

তিনটি plan-এর পার্থক্য

বিষয়FreeBasicPro
মূল Software সুবিধা✓✓✓
ওয়েবসাইটের ঠিকানাyouragency.managedly.appনিজস্ব Domainনিজস্ব Domain
বিক্রি100টা পর্যন্ত300টা পর্যন্তসীমাহীন
User (Admin সহ)2 জন3 জনসীমাহীন
AI Facebook Postমোট 3টাপ্রতি মাসে 3টাপ্রতি মাসে 30টা
খাতা, Report ও তালিকা Printমোট 20 বারসীমাহীনসীমাহীন
Receipt, Voucher ও ID Card Printসীমাহীনসীমাহীনসীমাহীন
যাত্রীদের SMSরিচার্জেরিচার্জেরিচার্জে
  • একটা বিক্রি মানে একটা Booking, Ticket, Visa বা Service।
  • হজের প্রাক-নিবন্ধন আর নিবন্ধনের ফি এর মধ্যে গোনা হয় না।
  • বাতিল করা বিক্রিও গোনা হয়, কারণ তার টাকার হিসাব রাখা থাকে।

এখন Managedly-তে চলছে Bismillah Air Travels

Basic বা Pro-র টাকা bKash, Nagad বা Bank Transfer-এ। দাম নিয়ে কথা বলতে কল করুন 01608-601472

আপনার এজেন্সির ডেটা, শুধু আপনার

যাত্রীর তথ্য আর টাকার হিসাব নিরাপদ রাখতে যা করা হয়।

অন্য এজেন্সি দেখতে পারে না

প্রতিটি এজেন্সির ডেটা আলাদা রাখা হয়। Managedly-র অন্য কোনো এজেন্সি আপনার যাত্রী বা হিসাবের কিছুই দেখতে পারে না।

শুধু নিজের ঠিকানায় লগইন

আপনার Admin আর Staff শুধু আপনার এজেন্সির ঠিকানা থেকেই লগইন করতে পারেন। অন্য ঠিকানায় একই পাসওয়ার্ড কাজ করে না।

দিনে 4 বার ব্যাকআপ

পুরো Database-এর ব্যাকআপ দিনে 4 বার নেওয়া হয়, আলাদা ক্লাউড স্টোরেজে। সমস্যা হলে যেন হিসাব ফিরিয়ে আনা যায়।

কে কখন কী করল

Booking, Group, Ticket আর Service-এ কে কী বদলালেন, কে টাকা জমা নিলেন, সবই সময়সহ Timeline-এ লেখা থাকে।

সচরাচর জিজ্ঞাসিত প্রশ্ন

বিনামূল্যের ওয়েবসাইটে কী কী থাকে?

এজেন্সির পরিচিতি, প্যাকেজ, সেবা, টিম, গ্যালারি, রিভিউ, Chairman ও Owner-এর বার্তা, অফিসের ঠিকানা আর Call ও WhatsApp বাটন। সর্বোচ্চ 6টি প্যাকেজ, 12টি সেবা, টিমে 12 জন, গ্যালারিতে 24টি ছবি আর 12টি রিভিউ রাখা যায়। রিভিউ লেখা হতে পারে, বা YouTube ও Facebook-এর ভিডিও। কোন অংশ দেখাবে, তা আপনি ঠিক করবেন।

নিজস্ব Domain (যেমন youragency.com) ব্যবহার করা যাবে?

যাবে, Basic বা Pro plan-এ। যুক্ত করতে আমাদের সঙ্গে যোগাযোগ করুন। Free plan-এ ওয়েবসাইট চলে youragency.managedly.app ঠিকানায়।

আমরা হজ-উমরাহ করি না, শুধু Ticket, Visa বা ট্যুর। আমাদের জন্য কি চলবে?

হ্যাঁ। ওয়েবসাইটে আপনার ট্যুর প্যাকেজ আর সেবা দেখান। Software-এ Air Ticket, Visa ও যেকোনো Service আলাদা করে বিক্রি আর হিসাব করুন। রেজিস্ট্রেশনের সময় এজেন্সির ধরন হিসেবে "জেনারেল ট্রাভেল এজেন্সি" বেছে নিন।

Free plan কি সত্যিই বিনামূল্যে?

হ্যাঁ। Free plan কোনো Trial নয়, এর কোনো নির্দিষ্ট মেয়াদ বা Subscription Fee নেই। ওয়েবসাইট আর মূল Software সুবিধা সবই চলে। তিন plan-এর পার্থক্য শুধু পরিমাণে: কত বিক্রি, কতজন User, AI Post আর Print।

100টা বিক্রি হয়ে গেলে কী হবে?

শুধু নতুন বিক্রি যোগ করা যাবে না। আগের সব বিক্রিতে টাকা জমা, ফেরত, Cancel আর Receipt আগের মতোই চলবে, ওয়েবসাইটও চালু থাকবে। নতুন বিক্রি যোগ করতে Basic বা Pro নিন। আপনার কোনো হিসাব নিজে থেকে মুছে যায় না।

Basic আর Pro-র দাম কত, কীভাবে দেব?

Basic মাসে ৳ 800, Pro মাসে ৳ 2,000, শুধু দরকার হলে নেবেন। টাকা bKash, Nagad বা Bank Transfer-এ দেওয়া যায়। মেয়াদ শেষের আগে Software-এ জানিয়ে দেওয়া হয়।

Basic বা Pro-র মেয়াদ শেষ হলে কী হবে?

এজেন্সি নিজে থেকে Free plan-এ ফিরে আসে, কোনো বিল হয় না। ডেটা সব থাকে, আর ওয়েবসাইট চলে youragency.managedly.app ঠিকানায়। বিক্রি 100-এর বেশি থাকলে নতুন বিক্রি যোগ করা বন্ধ থাকে, বাকি সব আগের মতো চলে। বিস্তারিত গোপনীয়তা নীতিতে।

Staff কি সব হিসাব দেখতে পান?

না। Staff Booking আর টাকা জমা এন্ট্রি করতে পারেন, কিন্তু কেনা দাম আর লাভ দেখতে পান না; সেগুলো শুধু Admin দেখেন। কতজন User রাখা যায়, তা আপনার plan অনুযায়ী।

পুরনো খাতা বা Excel-এর হিসাব কি তোলা যাবে?

আপনার বর্তমান যাত্রী, বাকি আর হিসাব কীভাবে তুলবেন, সে বিষয়ে আমাদের সঙ্গে কথা বলুন। ফোন বা WhatsApp-এ আমরা ধাপে ধাপে সাহায্য করব।

মোবাইল থেকে কি Software চালানো যাবে?

হ্যাঁ। Software যেকোনো Smartphone-এর Browser-এ চলে। চাইলে Home Screen-এ App-এর মতো রেখে দিতে পারেন, আলাদা Install লাগে না।